Thursday February 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ এ ১২:০৫ PM

আমাদের অর্জনসমূহ

কন্টেন্ট: পাতা

ইপিআই কার্যক্রমে এ সফলতা
২০২৪ এ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইপিআই ভ্যাকসিনে বিসিজি ক্রুড কভারেজ ৯২.৬ শতাংশ ।


এইচপিভি ভ্যাকসিনে সফলতা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালে অনুষ্ঠিত এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন এ ৯৫ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের হার ১০২ শতাংশ ।


যক্ষ্মা নিয়ন্ত্রণঃ

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এর আওতায় সকল ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্য কেন্দ্রে জনসাধারণের মাঝে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা তৈরি করার সাথে সাথে আশঙ্কাযুক্ত রুগীদের যক্ষ্মা ক্লিনিকে দ্রুত রেফার করা হচ্ছে ।


কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য:

সকল ইউনিয়ন স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রসমুহে কিশোর - কিশোরীদের জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

কমিউনিটি ক্লিনিক এর বর্তমান অবস্থা: বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ৩৭ টি কমিটি ক্লিনিক চালু আছে।

সহজলভ্য হয়েছে ওষুধের প্রাপ্যতা: প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সর্বমোট ২৭ ধরনের বিভিন্ন ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিক স্বাস্থ্য সেবা পাচেছ।

অনলাইন রিপোর্টিং ও ই-হেলথ: এ প্রোগ্রামের আওতায় প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট সংযোগসহ সিএইচসিপিদের মাঝে একটি করে ল্যাপটপ ও অন্যান্য মাঠকর্মীদের কে ইন্টারনেট সংযোগসহ একটি করে ট্যাব প্রদান করা হয়েছে। যার মাধ্যমে অনলাইন রিপোর্টিং সিস্টেম চালু করা সম্ভব হয়েছে।

কমিউনিটি ক্লিনিক - মানুষের আস্থা: ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৭ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কোটির অধিক গ্রামীণ জনগণকে সেবা প্রদান করা হয়েছে। জরুরি ও জটিল রুগীকে উন্নত সেবা ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার করা হয়ে থাকে।

প্রান্তিক পর্যায়ে নরমাল ডেলিভারি: কমিউনিটি ক্লিনিকে কর্মরত মহিলা সিএইচসিপিদের ছয় মাসব্যাপী সিএসবিএ (কমিউনিটি স্কিলড বার্থ এ্যাটেনডেন্ট) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যার মাধ্যমে এ পর্যন্ত সহস্রাধিক নরমাল ডেলিভারি করানো হয়েছে।

করোনা ভ্যাকসিনেশনে সফলতা: ২০২৩ এর জুন পর্যন্ত উপজেলার মোট জনসংখ্যার ৯০ শতাংশকে প্রথম ডোজ, ৮৮ শতাংশকে দ্বিতীয় রোজ এবং ৭০ শতাংশকে তৃতীয় ডোজ ভ্যাকসিন এর আওতায় আনা সম্ভব হয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন